ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 01:53 AM, 19 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র

Publish : 01:53 AM, 19 November 2026.
ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাবপত্র

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

 ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের দাবি, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তারা সতর্ক অবস্থানে ছিলেন এবং রাতে এলাকায় পাহারার ব্যবস্থাও করেছিলেন। ভোররাতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তারা। এ ঘটনায় কার্যালয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও,বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিরোনাম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল শিরোনাম মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা শিরোনাম ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন’ শিরোনাম ঝালকাঠির নবগ্রাম রোডে গ্রেপ্তার ৮ ডাকাতকে আদালতে সোপর্দ করল এসআরবি শিরোনাম ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০