মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:54 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Publish : 01:54 AM, 20 September 2026.
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রায় ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ৩০ জুন ট্রাইব্যুনাল ইনুকে তিনটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ড দেওয়া হয়। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে ট্রাইব্যুনাল বলেছে, আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন এবং রাজনৈতিক কারণে নিপীড়নের ঘটনায় ইনুর দায় প্রমাণিত হয়েছে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতার অভিযোগেও তাঁর দায় প্রমাণিত হয়েছে।

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাও মামলার অভিযোগের অংশ ছিল। তবে সংশ্লিষ্ট অভিযোগে ট্রাইব্যুনাল তাঁকে খালাস দিয়েছেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, সাজা প্রত্যাশিত মাত্রার তুলনায় কম হওয়ায় তারা আপিল করবে। প্রসিকিউটর মিজানুল ইসলাম আপিলের প্রস্তুতির কথা জানিয়েছেন।

এর আগে রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল স্পষ্ট করেন, তিনটি অভিযোগে আলাদাভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সেগুলো একসঙ্গে চলবে। ফলে ইনুর কার্যকর কারাদণ্ড হবে ১০ বছর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর বিচার কার্যক্রমের মধ্যে ইনুর মামলার রায়ও গুরুত্বপূর্ণ একটি পর্ব হিসেবে এসেছে। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষের পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম অবশেষে দুই বছর পর একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান শিরোনাম আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার শিরোনাম অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিরোনাম ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে, চিরকুট লিখে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শিরোনাম মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ