ছবি সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীরা ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫৬ টাকা, যা ব্যাংকিং কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
যোগ্যতা ও বেতন:
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০। বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়স ও শারীরিক যোগ্যতা:
প্রার্থীর বয়স ১৯ জুলাই ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
সাধারণ পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ ৩২–৩৪ ইঞ্চি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি।
সাধারণ নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ২৮–৩০ ইঞ্চি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী: উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি।
দৃষ্টি পরীক্ষা উভয়ের জন্য ৬/৬ হতে হবে এবং প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহীরা বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd
থেকে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News