যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:41 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই

Publish : 09:41 AM, 04 October 2026.
যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা ভয় পাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংলাপ ফোরামের সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বছরের পর বছর ধর্ষণ মামলার বিচার ঝুলে থাকায় অপরাধীদের মধ্যে আইনের ভয় তৈরি হচ্ছে না।

মার্জিয়া খন্দকার রিমি বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় বিচারব্যবস্থা ও প্রশাসন কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তনু হত্যা ও ধর্ষণ মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনার এক দশক পার হলেও এখনো মামলার বিচার ও তদন্ত শেষ হয়নি। এ ছাড়া জাকিয়া সুলতানা রূপা হত্যা ও ধর্ষণ মামলার উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে বিচারাধীন মামলার সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, দেশে ৩৫ হাজারের বেশি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে।

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মার্জিয়া খন্দকার রিমি বলেন, একজন নারী বাড়ি থেকে বের হওয়ার পর নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারবেন কি না এমন অনিশ্চয়তা থাকা উচিত নয়। তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, ‘যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই।’ তাঁর মতে, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অপরাধীদের মধ্যে আইনের ভয় তৈরি হবে।

বর্তমান সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ক্ষমতায় আসার পর কতগুলো ধর্ষণ মামলার বিচার এবং কতজন ধর্ষকের শাস্তি নিশ্চিত করা হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার