ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামপাল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসি শেখ রাজীব আল রশিদ। পরে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ভাষ্য, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনেরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News