রাজাপুরে এলপিজি বিক্রিতে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ দোকানিকে জরিমানা
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 01:58 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে এলপিজি বিক্রিতে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ দোকানিকে জরিমানা

Publish : 01:58 AM, 08 October 2026.
রাজাপুরে এলপিজি বিক্রিতে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ দোকানিকে জরিমানা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে সরকারি নির্ধারিত মূল্য মানা হচ্ছে কি না, তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি দোকানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজীব। এ সময় বাইপাস এলাকার বিভিন্ন এলপিজি বিক্রির দোকানে গিয়ে পণ্যের বিক্রয়মূল্য ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানকালে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কয়েকটি দোকানে বিক্রয়মূল্য প্রদর্শন না করা এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে চার দোকানিকে মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের সময় ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু