পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:17 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার

Publish : 09:17 AM, 08 October 2026.
পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রকল্পে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধন ও প্রকল্পে ভাঙচুরের অভিযোগে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কালাম মন্ডল যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায় বলে অভিযোগ করেছেন পুকুরের মালিক।

এর আগে মঙ্গলবার দিনের বেলায় মাছের প্রকল্পে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ও পুকুরের ঘের ভাঙচুর এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করেন আসাদ মন্ডল।

ভুক্তভোগীর দাবি, তিনি ১৬-১৭ বছর সিঙ্গাপুরে থাকার পর কষ্টার্জিত অর্থ দিয়ে দুই বিঘা জমির ওপর মাছের প্রকল্প গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল ওই প্রকল্পের ১০ শতাংশ জমি তাঁরা কিনেছেন বলে দাবি করেন। এ নিয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা চলমান রয়েছে।

আসাদ মন্ডলের অভিযোগ, জমির বিরোধের পাশাপাশি তাঁরা বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হয়রানি করা হয়। এরই ধারাবাহিকতায় বহিরাগতদের নিয়ে প্রকল্পে হামলা চালানো এবং পরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

প্রকল্পের কর্মচারী সুমন মন্ডল বলেন, বিষ প্রয়োগের পর পুকুরের সব মাছ মারা গেছে। এতে প্রকল্পের মালিকের পাশাপাশি সেখানে কাজ করা প্রায় ২০ জন শ্রমিকও ক্ষতির মুখে পড়েছেন।

অভিযোগের বিষয়ে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু