ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বিথী আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিথীর স্বামী মো. রাকিবুল ইসলাম।
বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা। গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় অসাবধানতাবশত তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, অস্ত্রোপচারের পর থেকেই বিথী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর তাকে আবার অস্ত্রোপচার করাতে হয়। পরবর্তী সময়ে নাড়িতে জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।
এরপর বাইপাস সার্জারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার শারীরিক অবস্থারও ব্যাপক অবনতি ঘটে। এমনকি নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া বা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও ছিলেন না তিনি।
বিথীর স্বামী রাকিবুল ইসলাম বলেন, তাকে সুস্থ করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়ে তাকে হারাতে হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, বিথীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি জানান, জেলা প্রশাসক ও তিনি এর আগে বিথীর বাড়িতে গিয়ে তার শিশুসন্তানকে দেখেছেন।
এ ঘটনায় পরিবারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News