বরগুনায় প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:22 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

বরগুনায় প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Publish : 01:22 AM, 08 October 2026.
বরগুনায় প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরগুনা সদর উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিটিভির স্টিকার লাগানো একটি প্রাইভেট কার গৌরীচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। পথে সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কের পাশের একটি খাদে ছিটকে পড়ে। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলু নামের এক ব্যক্তির অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটিতে জিটিভির স্টিকার লাগানো ছিল।

ওসি বলেন, প্রাইভেট কারটি কে চালাচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু