গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:06 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

Publish : 03:06 AM, 08 October 2026.
গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের গৌরনদীতে ঋণের দায় ও পাওনাদারদের চাপের কারণে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাকুরি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের বাবা ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় আট বছর মরিশাসে ছিলেন পুলিন। প্রায় এক বছর আগে দেশে ফিরে বাড়ির কাছে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। তবে প্রবাসে থাকাকালে বিভিন্ন এনজিও ও স্থানীয় ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়ায় তিনি আর্থিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।

তাদের দাবি, গত কয়েক দিন ধরে ঋণের কিস্তি ও পাওনা টাকা পরিশোধের জন্য তার ওপর চাপ বাড়ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দেওয়া হলে গৌরনদী মডেল থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু