গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:50 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি

Publish : 07:50 AM, 08 October 2026.
গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার কর্মদিবস শেষে গৌরনদী উপজেলা ভূমি কার্যালয়ে তাঁর দায়িত্বের সমাপ্তি হয়। তিনি এক বছরের বেশি সময় ধরে এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ভূমি সেবা নিতে আসা একাধিক ব্যক্তির অভিযোগ, নামজারি ও অন্যান্য ভূমিসেবা পেতে তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে ১/১(খ) খতিয়ানভুক্ত জমির কাগজপত্র সঠিক থাকার পরও নামজারি পেতে অনেককে মাসের পর মাস ভূমি অফিসে ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

সেবাপ্রত্যাশীদের দাবি, বিভিন্ন তারিখ দিয়ে নামজারি কার্যক্রমে সময়ক্ষেপণ করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ ছাড়া খাল দখলসংক্রান্ত বিষয়ে তথ্য দেওয়ার পর কয়েকজন সংবাদকর্মীও সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, তথ্যদাতার পরিচয় দখলকারীদের কাছে প্রকাশ করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে মো. মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার ছিল গৌরনদীতে তাঁর শেষ কর্মদিবস। এদিন ‘এসিল্যান্ড গৌরনদী’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিদায়ী পোস্ট দেওয়া হয়। সেখানে দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরা হয়েছে।

এর আগে মো. মেহেদী হাসান ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর বিরুদ্ধে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।

তবে গৌরনদী থেকে প্রত্যাহারের আদেশের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে প্রত্যাহারের সরাসরি সম্পর্কের কোনো কারণ জানানো হয়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু