ঝালকাঠিতে শারদোৎসব উদযাপনে জেলা বিএনপির চার সিদ্ধান্ত
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনী বার্তা মহালয়া বাজবে ১০ অক্টোবর শনিবার। প্রস্তুত করা হয়েছে ১৬০টি মন্ডপ।
সার্বজনীন এই উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আনুষ্ঠানিক সভা করে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সিদ্ধান্তগুলো হলো প্রতিটি মণ্ডপে দলীয় স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। জেলা বিএনপির একটি মনিটরিং সেল গঠন করে সার্বিক বিষয় তদারকি করা হবে। সবকিছু দেখভাল করতে দলীয় উচ্চপর্যায়ের একটি পর্যবেক্ষণ টিম তৈরি করা হবে এবং উৎসব সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় বজায় রাখা হবে।
ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভাটি শুক্রবার ৯ অক্টোবর সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দলটির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এতে সভাপতিত্বে করেছেন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সঞ্চালনায় মতবিনিময় করেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল, জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, কমিটির সদস্য সচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলার পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র।
এ ছাড়া কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার, বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশুসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News