ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে মরদেহটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা ওই নারীকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, মরদেহ উদ্ধারের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News