বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:11 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫

Publish : 09:11 AM, 05 October 2026.
বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ওজোপাডিকোর এক উপ-সহকারী প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওজোপাডিকোর মনপুরা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির এবং হাজিরহাট বাজারের ব্যবসায়ী শরিফ, আক্তার, সোহাগ ও নিরব।

স্থানীয় বাসিন্দারা জানান, মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে অনেক সময় মাত্র এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এ বিষয়ে অভিযোগ জানাতে সোমবার কয়েকজন গ্রাহক বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়।

আহত গ্রাহকদের অভিযোগ, বেশি সময় বিদ্যুৎ সরবরাহের জন্য উপ-সহকারী প্রকৌশলী মনির অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও অভিযোগ করেন তাঁরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কারও কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। গ্রাহকেরা কোনো কথা না শুনে তাঁর ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও জানান।

ওজোপাডিকোর মনপুরার আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম বলেন, পাওয়ার হাউসের তিনটি মেশিনের মধ্যে দুটি নষ্ট থাকায় একটি মেশিন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, কার্যালয়ে গিয়ে কর্মকর্তাকে মারধর করা ঠিক হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে গ্রাহকদের ওপর হামলার অভিযোগ এনে হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ-মিছিল করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ অফিসে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তড়িৎ চন্দ্র শীল বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও গ্রাহকদের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল