গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর-শিয়ালের আতঙ্ক, ছয় মাসে শিশুসহ ৬ জনের মৃত্যু
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:52 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর-শিয়ালের আতঙ্ক, ছয় মাসে শিশুসহ ৬ জনের মৃত্যু

Publish : 02:52 AM, 05 October 2026.
গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর-শিয়ালের আতঙ্ক, ছয় মাসে শিশুসহ  ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর ও শিয়ালের আক্রমণে আতঙ্ক বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে কুকুর ও শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত কুকুরসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের পর জলাতঙ্কের টিকা নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। শুধু কুকুরের আক্রমণের শিকার হয়ে টিকা নিয়েছেন ২ হাজার ২৫৬ জন। জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়া ব্যক্তিদের সংখ্যা এই হিসাবের বাইরে।

স্থানীয়দের অভিযোগ, শহর ও গ্রাম দুই জায়গাতেই বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন ময়লার ভাগাড়, খাবারের দোকান ও আবাসিক এলাকার আশপাশে দলবেঁধে কুকুরের চলাচল দেখা যাচ্ছে। এতে শিশু, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এ বছরের ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি কুকুরের আক্রমণে ২৬ জন আহত হন। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এরপর ২০ সেপ্টেম্বর একই উপজেলার দুটি গ্রামে একটি শিয়ালের আক্রমণে নারী ও শিশুসহ নয়জন আহত হন।

২১ সেপ্টেম্বর সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নে কুকুরের আক্রমণে ১২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে মারা যায়। ওই ঘটনায় আরও একজন আহত হন। চার দিন পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে একটি কুকুর নারী ও শিশুসহ আটজনকে কামড়ে আহত করে। কুকুরটি দুটি গরু ও দুটি ছাগলকেও কামড় দেয়।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে মানুষ ও প্রাণীকে আক্রান্ত করা কুকুর ও শিয়ালের নমুনা পরীক্ষায় জলাতঙ্কের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এসব ঘটনার কারণ অনুসন্ধানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের একাধিক তদন্ত দল মাঠে কাজ করেছে।

চিকিৎসকদের মতে, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় বা লালার মাধ্যমে এটি মানুষের শরীরে ছড়াতে পারে। তবে সময়মতো ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা নেওয়া হলে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, সুন্দরগঞ্জে মৃত্যুর ঘটনার পর ১ হাজার ১৭৫টি কুকুরকে টিকা দেওয়া হয়েছিল। পরে গাইবান্ধা পৌরসভায় ৮৩০টি এবং সাদুল্লাপুরে ২০০টি কুকুরকে টিকা দেওয়া হয়। তবে নিয়মিত কার্যক্রম না থাকায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, মানুষের সুরক্ষায় কুকুরকে ব্যাপকভাবে টিকা দেওয়ার কার্যক্রম প্রয়োজন। জেলা পর্যায়ে প্রয়োজনীয় ভ্যাকসিনের মজুত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা শিশুদের একা চলাচল না করা এবং বেওয়ারিশ কুকুরের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আক্রমণের পর দ্রুত চিকিৎসা ও টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল