ফতুল্লায় ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে আহত ওসি
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:19 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

ফতুল্লায় ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে আহত ওসি

Publish : 01:19 AM, 05 October 2026.
ফতুল্লায় ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে আহত ওসি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন। এ ঘটনায় জাকির হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকার হাজির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির একটি কক্ষে পাশের কক্ষের ভাড়াটিয়া পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে জাকির হোসেন ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পাশের কয়েকজন নারী চিৎকার করলে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে নিজে কক্ষের ভেতরে অবস্থান নেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি মাহবুব আলমের নেতৃত্বে ২০ থেকে ২২ জন পুলিশ সদস্য স্থানীয়দের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ জাকির হোসেনকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয়দের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় একটি ইটের আঘাতে ওসি মাহবুব আলমের মাথা ফেটে যায়। আহত অবস্থায় তিনি গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে গাড়িতে করে পাশের সদর থানায় আশ্রয় নেন। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।

ওসি মাহবুব আলম বলেন, শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে জাকির হোসেনকে গ্রেপ্তারের সময় বিপুলসংখ্যক এলাকাবাসী প্রতিবাদ জানান। পুলিশ তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আসামিকে গাড়িতে তোলার সময় কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি মাথায় আঘাত পান।

পুলিশ জানিয়েছে, জাকির হোসেনের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল