ছবি: সংগৃহীত
ঝালকাঠির বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা হঠাৎ অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে হঠাৎ অসুস্থতা বোধ করলে ডা. অসীম কুমার সাহাকে বরিশালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডা. অসীম কুমার সাহার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির চিকিৎসক মহলসহ তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News