আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:35 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

Publish : 07:35 AM, 05 October 2026.
আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে এক সন্তানের জননী বিষপান করেছেন। এ সময় তিনি প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ঝুমুর খানম সেতু (২৭) বিষপান করেন। প্রথমে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে অবস্থার অবনতি হলে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যান।

ঝুমুর খানম সেতু উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

ঝুমুরের বাবা আব্দুল করিম খানের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। স্বামী কর্মসূত্রে কুয়েতে যাওয়ার পরও এ ধরনের নির্যাতন অব্যাহত ছিল বলে তিনি দাবি করেন।

করিম খানের আরও অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে ঝুমুরকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল। একপর্যায়ে তাঁকে মেয়েসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে ঝুমুর তাঁর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকছিলেন।

পরিবারের দাবি, রোববার রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরের সঙ্গে কথা বলার সময় তাঁকে গালিগালাজ ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে বিষপান করে মারা যেতে বলা হয় বলেও অভিযোগ করেন ঝুমুরের বাবা। এরপর পরিবারের সদস্যদের অজান্তে ঝুমুর বিষপান করেন বলে জানান তিনি।

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ঝুমুরের বাবা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল