গ্রামের মানুষের দুর্দশা দেখে ক্ষুব্ধ মাহমুদা মিতু
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:34 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

গ্রামের মানুষের দুর্দশা দেখে ক্ষুব্ধ মাহমুদা মিতু

Publish : 01:34 AM, 05 October 2026.
গ্রামের মানুষের দুর্দশা দেখে ক্ষুব্ধ মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গ্রামের মানুষের বিশুদ্ধ পানির সংকট, যোগাযোগব্যবস্থার দুরবস্থা এবং বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে যেতে না পারার চিত্র দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু।

সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।

মাহমুদা মিতু লেখেন, নীল রঙের গেঞ্জি পরা এক শিশু দূরের একটি মাদ্রাসা থেকে কলসিতে করে পানি নিয়ে আসছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, শিশুটির বাড়িতে কোনো পানি নেই এবং আশপাশেও কোনো টিউবওয়েল নেই। কাদাপথ পেরিয়ে শিশুটিকে পানি নিয়ে যেতে হচ্ছে।

নিজের এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্ষাকালে অনেক এলাকার শিশুরা স্কুলে যেতে পারে না। কোথাও ঢালু এলাকায় জোয়ারের পানি ওঠে, কোথাও বন্যা ও বৃষ্টিতে ঘরের ভেতর পর্যন্ত পানি ঢোকে। অনেক জায়গায় এক হাঁটু কাদার মধ্য দিয়ে চলাচল করতে হয়।

তিনি আরও লেখেন, রাতে প্রসববেদনা উঠলে কিংবা কেউ হৃদ্‌রোগে আক্রান্ত হলে জরুরি চিকিৎসাসেবা পাওয়াও কঠিন হয়ে পড়ে। অনেক এলাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিকশা বা গাড়িও পৌঁছাতে পারে না বলে উল্লেখ করেন তিনি।

রাজনীতি ও উন্নয়ন নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু প্রশ্ন তোলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানুষের জন্য কাজ করতে কতটা সম্পদের প্রয়োজন হয়। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁর এলাকায় ন্যূনতম প্রয়োজনীয় অনেক কাজও হয়নি।

পোস্টে তিনি দেশের অর্থপাচার ও দুর্নীতি নিয়েও অভিযোগ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সেই অর্থ ব্যয় করা গেলে গ্রামের মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন আসতে পারত। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ তুলে ধরেননি।

বিশুদ্ধ পানি ও বিদ্যুতের গুরুত্বের কথাও তুলে ধরেন মাহমুদা মিতু। তিনি জানান, একবার পানি অপচয় করতে দেখে তাঁকে একজন মনে করিয়ে দিয়েছিলেন অনেক মানুষ পানির জন্য কষ্ট করছেন, তাই আল্লাহর দেওয়া নিয়ামতের অপচয় করা উচিত নয়।

নিজের বাসায় ফিরে বিশুদ্ধ পানি পাওয়ার সময় সেই শিশুটির কথা মনে পড়েছিল বলেও লেখেন তিনি। একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে মানুষের দুর্দশা দূর করার জন্য প্রার্থনা করেন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল