হাকিমপুরে নারীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:39 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

হাকিমপুরে নারীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

Publish : 01:39 AM, 05 October 2026.
হাকিমপুরে নারীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় রুহুল আমিন, শুকুর আলী ও ফেরদৌস হোসেন তাকে আটকে রেখে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনাটি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোরও অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রুহুল আমিন ও শুকুর আলীকে আটক করেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং ওই নারীকে উদ্ধার করে।

রোববার সকালে ভুক্তভোগীর মা হাকিমপুর থানায় অভিযোগ করেন। পরে তার করা এজাহারের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

মামলার পর রুহুল আমিন ও শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি ফেরদৌস মিয়া পলাতক রয়েছেন।

ওসি বাদশা আলম বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল