কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময়
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 06:14 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময়

Publish : 06:14 AM, 05 October 2026.
কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময়

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং মাদরাসার সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো. মজিবুর রহমান।

সভায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সুধীজনেরাও উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় মাদরাসার বর্তমান শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল