ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। আটকের পরদিন সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আটক মো. সেলিম মিয়া (৪৫) মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরুর বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেলিম মিয়াকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার পরদিন সোমবার সকালে সেলিম মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে দীঘিনালা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেলিম মিয়া মেরুং ইউনিয়ন উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়াকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News