১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:16 AM, 11 November 2026.
Digital Solutions Ltd

১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

Publish : 08:16 AM, 11 November 2026.
১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর এক শিশুশিক্ষার্থীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

তদন্ত শেষে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড শিরোনাম কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের শিরোনাম কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শিরোনাম ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় চাপে বিবিসি শিরোনাম চুরি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হাতে আটক শ্রমিকদল নেতা, বহিষ্কার করল দল। শিরোনাম নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন মল্লিকের সমর্থন ও দোয়া কামনা