নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ যুবক গ্রেফতার
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬
নলছিটি প্রতিনিধি :
Publish : 06:02 AM, 10 November 2026.
Digital Solutions Ltd

নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ যুবক গ্রেফতার

Publish : 06:02 AM, 10 November 2026.
নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ  পাঁচ  যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ( ৯ নভেম্বর) রাতে সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ও টাকবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, নলছিটি পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের মো.  হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে সাব্বির হোসেন(২৬), জামুরা  গ্রামের বাবুল হাওলাদারের ছেলে জসিমউদ্দিন (২৭)।  এছাড়া গাঁজাসহ গ্রেফতার ৩ যুবক হলেন, মুলাদী উপজেলার উত্তর পাথরচর গ্রামের  আনসার উদ্দিন বেপারীর ছেলে মজিদ উদ্দিন ব্যাপারী(৩২), খুলনা কোতোয়ালি থানার দারোগাপাড়ার আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার ও শেরপুর জেলার নকলা থানার খারজান গ্রামের মো. নুরুজ্জামানের মীরের ছেলে মো. আকাশ মীর

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের দুইটি দল সোমবার ( ৯ নভেম্বর) ওই এলাকায় অভিযান চালায়।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার  দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের একটি ব্রিজের ( গোদল্ডা ব্রিজ) ওপর থেকে  সাব্বিরকে  গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

  একই দিন রাত সোয়া ৮ টার দিকে পুলিশের অপর একটি দল কুশঙ্গল ইউনিয়নের সৈয়র গ্রামের টাকবাজার এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে (২৭)  ৫(পাঁচ )পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে ওই এলাকা ( টাক বাজার)থেকে গাঁজাসহ মফিজ উদ্দিন ব্যাপারী, মো. সুমন ও মো. আকাশ মীর নামের আরও তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ।

নলছিটি থানার ওসি তদন্ত মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্যসহ  গ্রেফতার ওই  ৫(পাঁচ) জনের  বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।  আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন মল্লিকের সমর্থন ও দোয়া কামনা শিরোনাম নলছিটিতে ৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ যুবক গ্রেফতার শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব