মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:22 AM, 11 October 2026.
Digital Solutions Ltd

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা

Publish : 01:22 AM, 11 October 2026.
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশাচালকদের অবরোধে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকেরা। এরপর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগী রুকন উদ্দিন বলেন, তিনি ধানমন্ডিতে যাওয়ার জন্য প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন, কিন্তু সামনে এগোতে পারছেন না।

বাসযাত্রী আমজাদ হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকেরা যখন-তখন সড়ক বন্ধ করে দিলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে অফিস সময়ে এমন কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে।

অটোরিকশাচালকেরা জানান, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধের বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হওয়ায় কর্মস্থলগামী যাত্রীদের পাশাপাশি অন্যান্য পথচারী ও যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ‘চাচ্চু’ শাকিব খানের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়? শিরোনাম মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা শিরোনাম ফিনল্যান্ডের যুবক বাংলাদেশে, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে শিরোনাম বরিশাল-ঢাকা মহাসড়কের পাশের অংশ ভেঙে পড়েছে, দুর্ঘটনার শঙ্কা শিরোনাম গর্ডনের গোলে বার্সেলোনার দাপুটে জয় শিরোনাম ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত