মিরপুরে বিশেষ অভিযানে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:07 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

মিরপুরে বিশেষ অভিযানে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

Publish : 12:07 AM, 22 November 2026.
মিরপুরে বিশেষ অভিযানে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার