ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
সর্বশেষ সোমবার বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে রোববার এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মামলায় উল্লেখ করা শাহরিয়ার, শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহরিয়ারকে রোববার দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। গ্রেপ্তার শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।
গত শনিবার দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতে ঘটনাস্থল থেকেই ছোরাসহ দুজনকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলার পর রাত পৌনে দুইটার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার কথা জানান কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেন, হামলায় স্টুডিওটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হয়ে থাকতে পারেন এবং তাঁর কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন সালমান।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News