আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:43 AM, 28 September 2026.
Digital Solutions Ltd

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

Publish : 09:43 AM, 28 September 2026.
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সেনাবাহিনী ও বিলুপ্ত র‍্যাবের সদস্য পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে ইঞ্জিনিয়ার বিএম ইব্রাহিম ওরফে ‘তালা ইব্রাহিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি জানান, ইব্রাহিমের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি তিনি কোনো রাজনৈতিক দলের সাবেক নেতা বা কর্মী ছিলেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, ইব্রাহিম যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন অপকর্মের অভিযোগে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন ব্যক্তির বাসায় তালা মেরে টাকা আদায়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ কারণে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিত হন বলে জানিয়েছে পুলিশ।

গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী জাহিদ হাসান। মামলায় ইব্রাহিম ও দীপক নামে দুজনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে। এক নারী সহকর্মীর জন্য খাবার নিয়ে সেখানে গিয়েছিলেন বাদী। এ সময় আসামিরা নিজেদের সেনাবাহিনী ও পুলিশের সদস্য পরিচয় দেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের হাতে ওয়াকিটকি ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, তাঁর ব্যবসায় দুর্নীতি রয়েছে এমন অভিযোগ তুলে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং ওই বাসায় থাকা আরেক ব্যক্তির কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি হাতঘড়ি নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চাঁদা দাবির প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। পরে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের ভয় দেখিয়ে আরও টাকা সংগ্রহ করতে বলা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে বাদী কৌশলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোহাম্মদপুর থানা-পুলিশ। সেই ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ইব্রাহিম ও দীপকের পরিচয় শনাক্ত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইব্রাহিমের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তথ্যও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম ফরিদপুরে পালিয়ে বিয়ের দুই মাস পর কিশোরীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা শিরোনাম বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র শিরোনাম পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে