জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:54 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা

Publish : 08:54 AM, 07 October 2026.
জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জন্মের মাত্র তিন দিনের মাথায় মাকে হারিয়েছিল আরিফিন ইসলাম আরফা। এবার ডেঙ্গুতে বাবাকেও হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ৯ বছরের এই শিশু। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা তাজুল ইসলাম।

তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী মারুফা আক্তার দুজনই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি আরফার জন্মের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মারুফা। নড়াইল থেকে যশোরে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।

মা হারানোর পর দাদি সখিনা বেগম ও বড় চাচা শফিকুল ইসলামের সঙ্গে রামপুরার ভাড়া বাসায় বড় হচ্ছিল আরফা। মেয়েকে মায়ের অভাব বুঝতে দেননি বাবা তাজুল ইসলাম। মুদিদোকান পরিচালনার পাশাপাশি টিসিবির ডিলার হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। মেয়ের পড়াশোনা ও প্রয়োজন মেটানোর পাশাপাশি সবসময় আগলে রাখতেন তাকে।

পরিবারের সদস্যরা জানান, এর আগে যক্ষ্মা, করোনা ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন তাজুল। তবে এবার ডেঙ্গুতে আর ফেরেননি। তাঁর মৃত্যুতে একদিকে যেমন পরিবারে নেমে এসেছে শোক, অন্যদিকে তৈরি হয়েছে আর্থিক সংকট। রয়েছে ঋণ ও পাওনা পরিশোধের চাপও।

বর্তমানে রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ছে আরফা। মা-বাবার পুরোনো ছবি দেখা আর প্রিয় বিড়াল ‘ভুতুম’কে নিয়ে কাটছে তার দিন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাবার সুস্থ হয়ে ফিরে আসার আশ্বাসই এখন তার স্মৃতিতে সবচেয়ে বেশি।

স্বজনদের আশা, আরফার ভবিষ্যতের কথা বিবেচনা করে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে এই শিশুর পড়াশোনা ও ভবিষ্যৎ কিছুটা নিরাপদ হবে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার