ছবি: সংগৃহীত
মেরিন ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও আলোচনা সভা।
‘একসঙ্গে এগিয়ে যাই, শক্তিশালী হোক আইএমই ইউনিটি’ এই স্লোগানকে সামনে রেখে আজ চট্টগ্রামের আগ্রাবাদের দ্য ভিলেজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠক ও গ্রিনলিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এনামুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার রিপন মোল্লা, ইঞ্জিনিয়ার ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার আকরামুল হান্নান সিরাজী ও ইঞ্জিনিয়ার এহসানুল হক রবিনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেরিন ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। একই সঙ্গে এ খাতে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব নিরসন এবং যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী কর্মক্ষেত্রে নিয়োগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল কবির বলেন, মেরিন ইঞ্জিনিয়ারদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি হলো পারস্পরিক ঐক্য। নিজেদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের সদস্যদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার মাধ্যমেই পেশাগত উন্নয়নের পথ আরও সুগম হবে।
সভায় আইএমই স্যালারি গেজেট প্রকাশ, পদমর্যাদা অনুযায়ী ভেসেলে নিয়োগ নিশ্চিত করা এবং মেরিন ইঞ্জিনিয়ারদের বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। বক্তারা এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা আরও বলেন, দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন ও নিরাপদ পরিচালনায় মেরিন ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে পেশাগত সুযোগ বৃদ্ধি, ন্যায্য মর্যাদা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে শেষ হয় ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ মিলনমেলা ও আলোচনা সভা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News