‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক:দিবস তালুকদার :
Publish : 10:07 AM, 10 October 2026.
Digital Solutions Ltd

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

Publish : 10:07 AM, 10 October 2026.
‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক:দিবস তালুকদার :

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগান সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেন আয়োজক ও বক্তারা।

শনিবার ১০ অক্টোবর বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমির আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানীদের মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ না দিয়ে ধর্মীয় পরিচয়, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিবাহ ও তালাকসহ সরকারি নথিতে তাদের পৃথকভাবে উল্লেখ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির নায়েবে আমির ও আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল গফফার খানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনটির জেলা শাখার সেক্রেটারি মুফতি আইয়ুব খান।

সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জমিয়াতুল হিযবুল্লাহ, ইমাম সমিতি এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের দরবারের পীর, উলামায়ে কেরাম ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।

সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ হিসেবে ব্যবহার করতে না দেওয়া, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ বন্ধ করা এবং মুসলিম কবরস্থানে তাদের দাফন না করার দাবি জানান। পাশাপাশি মুসলমানদের সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক বৈধ নয় বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

আয়োজকদের দাবি, ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তাদের অভিযোগ, কাদিয়ানী মতবাদে নবুওয়ত সম্পর্কে ভিন্ন বিশ্বাস রয়েছে। এ কারণে কাদিয়ানীদের পৃথক ধর্মীয় সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বলে সম্মেলনে দাবি জানানো হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা