ছবি: সংগৃহীত
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুতের অভিযোগে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানটি সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ইলিশ মজুতের অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, জব্দ করা ইলিশ ও কারেন্টজালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News