ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশ রক্ষায় দিনব্যাপী অভিযান শেষে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং ইলিশ রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেন তিনি।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News