তাজমিনকে ধর্ষণ ও হত্যার দিনও নেশাগ্রস্ত ছিলেন সুমন
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:51 PM, 10 October 2026.
Digital Solutions Ltd

তাজমিনকে ধর্ষণ ও হত্যার দিনও নেশাগ্রস্ত ছিলেন সুমন

Publish : 11:51 PM, 10 October 2026.
তাজমিনকে ধর্ষণ ও হত্যার দিনও নেশাগ্রস্ত ছিলেন সুমন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার সুমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন তিনি। এদিকে শনিবার রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন মামলার একমাত্র আসামি সুমন।

৩৫ বছর বয়সী সুমন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। প্রায় ১৭ থেকে ১৮ বছর আগে বিয়ে করে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন তিনি। প্রায় ছয় বছর ধরে অটোরিকশা চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবনে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সুমনের ভায়রা যুবায়েরের ভাষ্য, মাদকাসক্তি ও নির্যাতনের কারণে তাঁর স্ত্রী জেসমিন সন্তানদের নিয়ে আলাদা থাকেন। তাঁদের ১৬ বছর বয়সী একটি ছেলে ও ১৪ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সুমন শ্বশুরবাড়িতে থাকতেন। সেখানে ঘরের আসবাবপত্রসহ একে একে বিভিন্ন জিনিস বিক্রি করে দেন তিনি। পারিবারিক বিরোধের জেরে প্রায় এক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান সুমন। তাঁর বিরুদ্ধে লালমাই থানায় একটি মামলাও রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে কুমিল্লার পদুয়ারবাজারে হোটেল নূরজাহানের সামনে নামেন তাজমিন। সেখান থেকে নগরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। চালক সুমন তাঁকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন এবং পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

এরপর পাশের একটি মসজিদের পুকুরে গোসল করে চট্টগ্রামের দিকে চলে যান সুমন। বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রামের অলংকার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় সুমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শনিবার রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা শিরোনাম ফিনল্যান্ডের যুবক বাংলাদেশে, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে শিরোনাম বরিশাল-ঢাকা মহাসড়কের পাশের অংশ ভেঙে পড়েছে, দুর্ঘটনার শঙ্কা শিরোনাম গর্ডনের গোলে বার্সেলোনার দাপুটে জয় শিরোনাম ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত শিরোনাম দিল্লির আন্দোলন ছড়াচ্ছে ভারতজুড়ে, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক