রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের সমঝোতা চুক্তি
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:42 PM, 10 October 2026.
Digital Solutions Ltd

রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের সমঝোতা চুক্তি

Publish : 11:42 PM, 10 October 2026.
রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের সমঝোতা চুক্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

‘রিকশা পেইন্টিং এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ প্রকল্পের মাধ্যমে শিল্পীদের দক্ষতা উন্নয়ন, আয়ের সুযোগ সৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগ

ঢাকা: বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

৭ অক্টোবর ২০২৬ ঢাকায় ইউনেস্কোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ইউনেস্কোর পক্ষে অফিস প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষে প্রধান কৌশলগত পরিকল্পনাবিদ সুমন পাটওয়ারী স্বাক্ষর করেন।

“রিকশাচিত্র একটি জীবন্ত ঐতিহ্য, যা শিল্পীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় টিকে আছে। এই শিল্পধারাকে বাঁচিয়ে রাখার মূল শক্তি শিল্পীরাই। ইউনেস্কো ও উইন্ডমিলের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শিল্পীদের জীবন ও জীবিকায় সহায়তা করব এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের দক্ষতা পৌঁছে দিতে সাহায্য করব, যেন এই ঐতিহ্যের চর্চা ও বিকাশ অব্যাহত থাকে,” বলেন ড. ভাইজ। 

সুমন পাটওয়ারী বলেন,  “এই অংশীদারত্বের মাধ্যমে আমরা বাংলাদেশের রিকশাচিত্রের সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণের পাশাপাশি এর সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করতে চাই। সৃজনশীল যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও নতুন বাজারের সঙ্গে সংযোগের মাধ্যমে রিকশাচিত্রকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ২০২৩ সালে ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই স্বীকৃতির ধারাবাহিকতায় রিকশাচিত্রের সমৃদ্ধ ইতিহাস, নান্দনিকতা ও সাংস্কৃতিক তাৎপর্য সুরক্ষার পাশাপাশি এর সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড।

এই অংশীদারত্বের আওতায় ‘রিকশা পেইন্টিং: এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ শীর্ষক একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজন, রিকশা পেইন্টিংয়ের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণ, বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে শিল্পীদের সংযুক্ত করা এবং প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে এই শিল্পধারাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

শিল্পীদের জীবিকায় সহায়তার পাশাপাশি বাংলাদেশের রিকশাচিত্রে ফুটে ওঠা সৃজনশীলতা, গল্প ও চিত্রভাষাকে তুলে ধরাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকার সংস্কৃতি প্রধান কিযী তাহনিন, প্রোগ্রাম সহকারী বিপাশা ত্রিপুরা এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের অপারেশন ও ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার মোঃ মতিউর রহমান রাব্বি ।

এই অংশীদারত্বের মাধ্যমে জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় ইউনেস্কোর কাজের সঙ্গে যুক্ত হবে সৃজনশীল যোগাযোগ, জনসচেতনতা, ডিজিটাল প্রচার ও সক্ষমতা উন্নয়নে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের অভিজ্ঞতা। এই যৌথ কাজের আওতায় শিল্পীদের জ্ঞান ও দক্ষতা নথিবদ্ধ করা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত শিরোনাম দিল্লির আন্দোলন ছড়াচ্ছে ভারতজুড়ে, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক শিরোনাম তাজমিনকে ধর্ষণ ও হত্যার দিনও নেশাগ্রস্ত ছিলেন সুমন শিরোনাম রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের সমঝোতা চুক্তি শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট