সৌদি প্রবাসী রাব্বির ঠাঁই হয়নি নিজের ঘরে, ছেলেকে অস্বীকার করছেন বাবা
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:53 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

সৌদি প্রবাসী রাব্বির ঠাঁই হয়নি নিজের ঘরে, ছেলেকে অস্বীকার করছেন বাবা

Publish : 12:53 AM, 08 October 2026.
সৌদি প্রবাসী রাব্বির ঠাঁই হয়নি নিজের ঘরে, ছেলেকে অস্বীকার করছেন বাবা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরব থেকে দেশে ফেরার পরও নিজের বাড়িতে উঠতে পারেননি ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকার নজরুল ইসলাম রাব্বি। তাঁর অভিযোগ, বাবার বাধার কারণে বাড়িতে প্রবেশ করতে না পেরে কয়েক দিন ধরে ঘরের বাইরে অবস্থান করছেন তিনি।

রাব্বি জানান, গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর আশায় বাড়িতে ফিরেছিলেন। তবে বাড়িতে পৌঁছানোর পর তাঁর বাবা জামাল উদ্দিন তাঁকে ঘরে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

রাব্বির ভাষ্য, প্রবাসে থাকা অবস্থায় পরিবারের জন্য অর্থ উপার্জন করে দেশে ফিরেছেন তিনি। কিন্তু দেশে ফিরে নিজের বাড়িতেই থাকার সুযোগ না পাওয়ায় তিনি সমস্যায় পড়েছেন। কখনো বাড়ির আশপাশে, আবার কখনো অন্যের সহযোগিতায় সময় কাটাতে হচ্ছে তাঁকে।

রাব্বির আরও অভিযোগ, তাঁর বাবা তাঁকে ছেলে হিসেবে স্বীকার করতে চান না। একইভাবে তাঁর বোনকেও নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা।

তবে ছেলের এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাল উদ্দিন। তিনি বলেন, ‘ও আমার ছেলে না। আমি তাকে ছেলে বলে স্বীকার করি না।’ তাঁর দাবি, প্রায় আড়াই বছর আগে রাব্বির মায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। এরপর রাব্বি তাঁকে দীর্ঘ সময় বসতবাড়িতে ঢুকতে দেননি। এ কারণে এখন নিজের ঘরে তাঁকে উঠতে দিতে চান না। এ বিষয়ে তিনি থানায় অভিযোগও করেছেন বলে জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ কারণে দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে রাব্বির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। রাব্বির দাবি, তাঁর উপার্জনের টাকা দিয়ে ওই ঘর নির্মাণ করা হয়েছে এবং তিনি সেখানে থাকতে চান।

অন্যদিকে জামাল উদ্দিন জানিয়েছেন, তিনি নতুন করে বিয়ে করেছেন এবং রাব্বির মায়ের সঙ্গে কয়েক বছর আগে তাঁর বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সময় যোগাযোগ না থাকার কারণে এখন রাব্বিকে ওই ঘরে জায়গা দেওয়া সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তবে অন্যত্র জায়গা দেওয়ার কথা বলেছেন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা