ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 01:26 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

Publish : 01:26 AM, 21 September 2026.
ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি বলেছেন, এই সংকটের ‘কম্পন’ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও পৌঁছেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী।

শেখ মোহাম্মদ বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। কোনো দেশ যেন অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় এমন একটি নিরাপত্তাকাঠামো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, চলমান সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যুদ্ধের প্রভাবে নিরাপত্তা ও উত্তেজনা কমানোর আলোচনা থেকে শুরু করে জ্বালানি সরবরাহ, নৌপথ ও বিনিয়োগ পরিকল্পনা—সবকিছু নতুন করে বিবেচনা করতে হচ্ছে।

তিনি বলেন, একটি দেশের নিরাপত্তা যদি অন্য কোনো দেশের স্থায়ী নিরাপত্তাহীনতার ওপর নির্ভর করে, তাহলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা এবং পারস্পরিক আস্থা তৈরির ওপর জোর দেন তিনি।

শেখ মোহাম্মদ জানান, আঞ্চলিক সংকট কাতারের নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তিকে পরীক্ষার মুখে ফেলেছে। তবে সংকট মোকাবিলায় দেশটির অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আগামী পাঁচ বছরে কাতারে প্রায় ৩ হাজার ৮৫০ কোটি ডলারের নতুন অবকাঠামো প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসব বিনিয়োগের মাধ্যমে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করা এবং অর্থনীতিতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে দোহার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য আঞ্চলিক সংঘাতের অবসানে কূটনৈতিক পথ তৈরি করা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে বিশ্বনেতাদের সমাবেশের মধ্যেই মধ্যপ্রাচ্যের সংঘাত ও এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে শ্বশুরবাড়িতে চুরি করতে এসে ধরা, আবার লাথি মেরে শ্বশুরকেই হত্যা শিরোনাম বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র শিরোনাম গাজী নজরুল চার দিনের, প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে শিরোনাম ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে আত্মসাৎ ও অবৈধ সম্পদের মামলা শিরোনাম টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই শিরোনাম মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল