ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে সিদ্দিক আলী (৪৮) নামের এক ব্যক্তিকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরির অভিযোগে রাসেল পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন। এ সময় চুরির বিষয়টি নিয়ে সিদ্দিক আলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তাঁর শ্বশুরকে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে সিদ্দিক আলী মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, চিৎকার শুনে তিনি বাইরে এসে সিদ্দিক আলী ও রাসেলকে কথা-কাটাকাটি করতে দেখেন। একপর্যায়ে রাসেল সিদ্দিক আলীকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রুনা বেগমের অভিযোগ, তাঁর ছেলে চিৎকার করে জানায়, হ্যালো বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রাসেলকে দেখতে পান। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর স্বামীকে লাথি মারা হয়।
রুনা বেগমের দাবি, ঘটনার সময় রাসেলের সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁদের মধ্যে একজনের নাম শাওন বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে মারধর করায় তিনি পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News