ছবি: সংগৃহীত
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, ভোরে একটি খালি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক স্বপন চন্দ্রের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পবা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হায়দার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News