আমিরিকান এমএলএসের অভিজাত ক্লাবে মেসি
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:49 AM, 21 September 2026.
Digital Solutions Ltd

আমিরিকান এমএলএসের অভিজাত ক্লাবে মেসি

Publish : 01:49 AM, 21 September 2026.
আমিরিকান এমএলএসের অভিজাত ক্লাবে মেসি

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

দলীয় সাফল্য মিলছে না, তবে ব্যক্তিগত অর্জনে একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে স্যান ডিয়েগোর বিপক্ষে গোল করে নতুন কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা।

নু স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ড্রেয়ারের গোলে এগিয়ে যায় স্যান ডিয়েগো। তবে ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি। বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে দূরের পোস্টে আঘাত করে জালে জড়ায়।

এটি চলতি এমএলএস মৌসুমে মেসির ২০তম গোল। এর মধ্য দিয়ে লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে এই কীর্তি গড়েছিলেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা, ২০২৩ থেকে ২০২৫ মৌসুমে।

চলতি মৌসুমে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন মেসি। ২৬ ম্যাচ শেষে তাঁর গোল ২০টি এবং অ্যাসিস্ট ১৩টি। অর্থাৎ দলীয় সতীর্থদের গোল করানো ও নিজে গোল করার হিসাবে মোট ৩৩টি গোলের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন তিনি।

স্যান ডিয়েগোর বিপক্ষে গোলটি ছিল মায়ামির জার্সিতে মেসির ১০১তম এবং পেশাদার ক্যারিয়ারে ৯৩০তম গোল। ফ্রি-কিক থেকে এটি তাঁর ৭৫তম গোল।

তবে মেসির ব্যক্তিগত অর্জনের দিনেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গেলেও শেষ দিকে গোল হজম করে ম্যাচটি ড্র হয়। ফলে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল ফ্লোরিডার দলটি।

সবশেষ নয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইন্টার মায়ামি। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে তারা এমএলএসের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ ৫৭ পয়েন্ট।

মৌসুমের এখনও আটটি ম্যাচ বাকি। ফলে দলীয়ভাবে ইন্টার মায়ামির অবস্থান চ্যালেঞ্জের মুখে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে মেসির সামনে আরও কিছু মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু শিরোনাম সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না শিরোনাম জামায়াত আস্থা অর্জন করতে পারেনি: রিজভী শিরোনাম ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী আহত