জামায়াত আস্থা অর্জন করতে পারেনি: রিজভী
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 07:32 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

জামায়াত আস্থা অর্জন করতে পারেনি: রিজভী

Publish : 07:32 AM, 22 September 2026.
জামায়াত আস্থা অর্জন করতে পারেনি: রিজভী

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

বারবার জনগণের সঙ্গে প্রতারণার কারণে জামায়াত আস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। জনমনে ধোঁয়াশা তৈরি করতেই বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত—এ নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। এসব ঘটনায় শুধু পতিত স্বৈরাচার নয়, অন্যরাও জড়িত কি না, সে প্রশ্নও তিনি উত্থাপন করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা না থাকাই দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকার প্রমাণ।

এদিকে জ্বালানি তেলের দাম সমন্বয় নিয়েও বক্তব্য দেন রিজভী। তার দাবি, দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেল বিক্রিতে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজার থেকে প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হলেও আগে দেশে তা ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। এতে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি প্রতি লিটার ডিজেলের দাম ২০ টাকা সমন্বয় করা হলেও সরকারের লোকসান পুরোপুরি কাটেনি। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে দাম সমন্বয় করা প্রয়োজন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান এবং মুখপাত্র এস এম শাহাদাতসহ অন্যরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শিরোনাম সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেট শিরোনাম ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু