মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:48 AM, 22 September 2026.
Digital Solutions Ltd

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

Publish : 08:48 AM, 22 September 2026.
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে জিএম মনির হোসেন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিএম মনির হোসেনের বয়স ৫৪ বছর। তিনি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন।

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদল মিছিলের আয়োজন করে। মহানগর যুবদলের ওই মিছিলে অংশ নেন জিএম মনির হোসেন।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটপট্টি এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুর ভাষ্য অনুযায়ী, সেখানে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

পরে মিছিলে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএম মনির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ বিএনপি ও যুবদলের নেতারা। মনির হোসেন যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানান তিনি।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডে সমাবেশ করে জেলা ও মহানগর যুবদল। পরে মহানগর যুবদলের একটি মিছিল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালেই কাটপট্টি এলাকায় অসুস্থ হয়ে পড়েন জিএম মনির হোসেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শিরোনাম সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেট শিরোনাম ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শিরোনাম কাঁঠালিয়া বিষপানে ইউপি সদস্যের মৃত্যু শিরোনাম মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু