ছবি সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী আয়োজনে অংশ নেন তিনি।
এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তারা নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ তাকে স্বাগত জানায়। এ সময় বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।
জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ বিতর্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন।
এদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু তুলে ধরার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News