জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:11 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Publish : 03:11 AM, 19 September 2026.
জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ূন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।

জাতিসংঘের এবারের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় দেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে একটি নৈশভোজে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের বিষয়টি জাতিসংঘে তুলে ধরা হবে। জলবায়ু সংকট মোকাবিলায় দায়ী দেশগুলোর কাছ থেকে অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ গ্র্যান্টভিত্তিক ক্লাইমেট ফাইন্যান্স কাঠামোর পক্ষে কাজ করবে বলেও জানান তিনি।

পরিবেশ সুরক্ষায় দেশের অভ্যন্তরে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ রয়েছে।

সাইমুম পারভেজ জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তাঁর সফরসঙ্গীরা।

সাইমুম পারভেজ বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের সমন্বয় ঘটিয়ে দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা