ছবি: সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।
শাহজাহান ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে স্থানীয় রফিকুল ইসলামের সঙ্গে মুড়ি খান শাহজাহান। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুকুরের মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা জানান, রাত থেকে শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরে স্বজন ও স্থানীয়রা পুকুরের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তাঁর ধারণা, পুকুরে মাছ মারা যাওয়ার পর মাছ ধরতে পানিতে নামার সময় কোনোভাবে শাহজাহান ডুবে যেতে পারেন।
নিহতের ছেলে আসিফ আলী বলেন, তাঁর বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন তারা। সকালে পুকুরপাড়ে তাঁর শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে মরদেহ পাওয়া যায়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News