বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত কয়েকজন
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:46 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত কয়েকজন

Publish : 01:46 AM, 19 September 2026.
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত কয়েকজন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে সহায়তা করেন। তাঁদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশও ঘটনাস্থলে রয়েছে। পুকুরে বাসটি কীভাবে পড়ে গেল এবং ভেতরে আরও কোনো যাত্রী আটকা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। বাসটি উদ্ধারের পাশাপাশি পুকুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিষয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায়, সন্দেহভাজন তরুণ আটক শিরোনাম ছেলে নিখোঁজ পুলিশ পরিচয়ে ফোন, বাবা খোয়ালেন বিকাশে ৮ হাজার টাকা শিরোনাম বরিশালে ৮ নদীর ৬০ কিলোমিটারজুরে তীব্র ভাঙন, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন শিরোনাম নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান