গাজীপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা জনসমাগমে রূপ নিয়েছে
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:11 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

গাজীপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা জনসমাগমে রূপ নিয়েছে

Publish : 03:11 AM, 19 September 2026.
গাজীপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা জনসমাগমে রূপ নিয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রথম পথসভা গাজীপুরের ভোগড়া বাইপাসে জনসমাগমে রূপ নিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। একপর্যায়ে পথসভাস্থল মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

এর আগে শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মসূচিটি পালন করছে জোটটি। এর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে।

ভোগড়া বাইপাসের টাঙ্গাইল মহাসড়কের আশপাশে সকাল থেকেই নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। বিভিন্ন স্থান থেকে আসা মিছিলের কারণে এলাকাজুড়ে কর্মসূচিকেন্দ্রিক পরিবেশ তৈরি হয়। লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বিভিন্ন স্থানেও নেতাকর্মীরা অবস্থান নেন।

পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতারা তাঁদের ঘোষিত দাবিগুলো তুলে ধরেন। তাঁরা দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে ভোগড়া বাইপাসের পথসভা বড় জমায়েতে পরিণত হয়েছে। কর্মসূচি সফল করতে মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক বলেন, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ কর্মসূচিতে আসতে শুরু করেন। মাঠপর্যায়ের দায়িত্বশীলরা সার্বিক ব্যবস্থাপনা ও অংশগ্রহণ সমন্বয় করছেন।

গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, লংমার্চ ঘিরে জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাড়া দেখা গেছে। ভোগড়া বাইপাসের জমায়েত তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে রংপুরের পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লংমার্চের শেষ পর্যায়ে রংপুরে সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা