তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:54 AM, 19 September 2026.
Digital Solutions Ltd

তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন

Publish : 02:54 AM, 19 September 2026.
তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপানের ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুদের বাবা সরফত আলী (৩৫) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার তিন দিন আগে সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম সৌদি আরবে যান। শুক্রবার রাতে সরফত আলী তাঁর তিন সন্তানকে নিয়ে ঘরে ছিলেন। রাতের কোনো একসময় চারজনই বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানান।

এরপর সরফত আলী ময়মনসিংহে থাকা তাঁর এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান। তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। খবর পেয়ে সরফত আলীর ছোট ভাই রহমত আলীসহ স্বজনেরা বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

পরে তাঁদের দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার শিরোনাম জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম অপহরণের ৬ ঘণ্টায় মধ্যে ১ বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা উদ্ধার, গ্রেপ্তার ৩ শিরোনাম তিন সন্তানকে নিয়ে বিষপান তিন শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে চিকিৎসাধীন শিরোনাম চীন না আসায় বাতিল নারী ক্রিকেট দলের ম্যাচ শিরোনাম খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা