ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকান্ড পুরেগেছে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েগেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর ৪টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কাঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলার দুইটি ইউনিটের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। ততক্ষনে বাজারের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্য বলছে ফিরোজের কসমেটিকের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
ফিরোজের কসমেটিক্স ষ্টোর, মন্টুর ইলেকট্রনিক্স শপ, লিটন মুন্সীর মুদির দোকান, সবুজ খানের কসমেটিক্সের গুদাম, হাসান মৃধার অপটিক্যাল ফাইবারের অফিস, মতি মোল্লার মুদি দোকান, বিমলের মুদি দোকান ও বেকারী, আব্দুল কাদেরের টিভি সার্ভিসিং সেন্টার সহ ১২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সকালে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ভস্মিভুত দোকান পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঘর তোলার জন্য ডেউটিন দেয়ার আশ্বাস দেন।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ফজরের আগেই আগুর পুরোপুরি নিয়ন্ত্রনে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News