ছবি: সংগৃহীত
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। তারা নিজেদের যথাক্রমে ‘ক্রাইম পেট্রোল’ ও ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলাকালে সিসিটিভিতে দেখা যায়, বাইরে দুজন ব্যক্তি প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করছেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি নজরে আসে।
পরে তাদের তল্লাশি করে রিয়াজ উদ্দিনের পকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম গোপনে ধারণ করা হচ্ছিল।
জিজ্ঞাসাবাদের সময় দুজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে তাদের পরিচয় নিয়েও সন্দেহ তৈরি হওয়ায় পুলিশে দেওয়া হয়।
অন্যদিকে, আটক দুজনের দাবি, একটি অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন তারা। অভিযোগটি নিয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় হয়রানির শিকার হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তাঁর কক্ষের সামনে যান। এ সময় তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে দাবি করেন তারা।
গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে রিয়াজ ও শহীদ ভুল হয়েছে বলে স্বীকার করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News